২০২৫ শিক্ষাবর্ষের জন্য সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই বছরে সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (gsa.teletalk.com.bd) গিয়ে আবেদন করতে হবে।
সরকারি স্কুলে ভর্তি আবেদন ২০২৫ সময়সীমা ও ফি
ভর্তি আবেদন ১২ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।